নিজস্ব প্রতিনিধি,খুলনা : খুলনা বারের প্রিলিমিনারী উত্তীর্ণ
শিক্ষানবিশ আইনজীবীরা মানববন্ধন ও গণ স্বাক্ষর কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ সম্মিলিত আইনজীবী পরিষদের সিদ্ধান্তের অংশ হিসেবে (১৫ নভেম্বর) বেলা ২টায় জেলা বারের সামনে শুরু হয় এ কর্মসূচী।
জানা যায়,প্রিলিমিনারী পাশকৃত
শিক্ষানবিশ আইনজীবীরা করোনার প্যান্ডামিক পরিস্থিতি বিবেচনায় রিটেন পরীক্ষা মওকুফ করে ভাইভার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভূক্তির দাবিতে দীর্ঘ ৪ মাসেরও অধিক সময় ধরে রাজধানী ঢাকা সহ দেশের জেলা বারগুলোতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে।
ভূক্তভোগী শিক্ষানবিশদের আরোও দাবী বিগত প্রায় ৩ বছরেরও অধিক সময় অপেক্ষা করে এ যাবৎ কালের সবচেয়ে কঠিন প্রতিযোগীতায় প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা। একবার রিটেন পরীক্ষা অনুষ্ঠান হলে তার রেজাল্ট পেতে সময় লাগে ৮/৯ মাস। তাই ভূক্তভোগীদের জোড়ালো দাবী রিটেন পরীক্ষার নামে কালক্ষেপন না করে করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে রিটেন মওকুফ করে ভাইভার মাধ্যমে মূল্যায়ন করে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত করা হোক।
উক্ত কর্মসূচীতে শিক্ষানবিশ আইনজীবী মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন,আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার্থীদের যে অটো প্রোমোশন দিয়েছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বার কাউন্সিল প্রিলি পাশকৃত প্রায় ১৩০০০ হাজার শিক্ষানবিশদের লিখিত পরিক্ষা মওকুফ করে ভাইভা নিয়ে সনদ প্রদান করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাত কে বার কাউন্সিল আরোও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।
খুলনা বারের আর এক শিক্ষানবিশ আইনজীবী মিতা খাতুন বলেন,আমরা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভূক্ত করণ এনরোলমেন্ট প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষায় ২০১৭ সালের ২১ জুলাই এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তীর্ণ হই। দীর্ঘ প্রায় তিন বছর বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ২০১৮ ও ২০১৯ সালে কোনো পরীক্ষা হয়নি। তবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষার প্রিলিমিনারি সম্পন্ন হওয়ার পর বর্তমান করোনাভাইরাস মহামারির কারণে লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে যায়। এ অবস্থায় শিক্ষানবিশ আইনজীবীদের বিষয় মানবিকভাবে বিবেচনা করে লিখিত পরীক্ষা মওকুফ করে ভাইভা পরীক্ষার মাধ্যমে মওকুফ করে এমসিকিউ উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকাভূক্তির জন্য কর্তৃপক্ষকে জোড় দাবি জানাচ্ছি।
উক্ত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আল আমিন রাকিব,মোঃ নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, নাজমুল হাসান, আনোয়ার আজিম, আসাদুল হক, অমিত মন্ডল, দোলা দাস,শারমিন মারিয়া মুক্তি, মিতা খাতুন,রুনা, সেলিম রেজা, মাসুদ, মহিতোষ সানা প্রমুখ।


