কয়রা প্রতিনিধি : ঢাকা থেকে প্রকাশিত সকালের সময় ও খুলনা টাইমস পত্রিকার কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাটের নামে ষড়যন্ত্রমুলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সহসভাপতি মনিরুজ্জামান মনু, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, শেখ হারুন অর রশিদ, রিয়াছাদ আলী, আঃ সালাম, শহীদুল্লাহ শাহীন, শরিফুল আলম, আঃ রউফ, গ্রীরেন্দ্রনাথ মন্ডল, নজরুল ইসলাম, কওছার আলী, জিয়াউর রহমান ঝন্টু, আজিজুল হক, ফেরদৌসি খাতুন।
এছাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে বিবৃতি দিয়েছেন, শেখ সিরাজুদ্দৌলা লিংকন, সুভাষ দত্ত, নিতিশ সানা, শহিদুল ইসলাম, মুসলিমা জাহান রিমা প্রমুখ।
বিবৃতিদাতারা অবিলম্বে সাংবাদিক ওবায়দুল কবির সম্রাটের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।


