কেশবপুর পৌরসভা নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা গণসংযোগ নিয়ে ব্যস্থ

125

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ মেয়র প্রার্থী সহ ৯টি ওয়ার্ডের সম্ভাব্য সংরক্ষিত মহিলা ও পুরুষ কাউন্সিলর পদপ্রার্থীরা গণসংযোগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আগামী পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা না দিলেও মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পদচারনায় পৌর এলাকার ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ দেখা দিয়েছে।

সাধারণ ভোটারদের বাড়ি থেকে শুরু করে বাজার,চায়ের দোকান,পাড়াসহ বিভিন্ন স্থানে প্রার্থীরা যেয়ে তাদের লিফলেট বিতরণ শুরু করাসহ গণসংযোগ অব্যাহত রেখেছে। এদিকে ৩ মেয়র প্রার্থীর মধ্যে গণসংযোগ,পথ সভা,মতবিনিময় সভা ও উঠান বৈঠাকে এগিয়ে আছেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম। তবে ১ মেয়র প্রার্থীর তেমন দেখা মিলছে না গণসংযোগে বলে সাধারণ ভোটারা জানান।কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন? তা নিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন ও আলোচনা-সমলোচনা। এই ৩ মেয়র প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর নাম সাধারণ ভোটারদের মুখে বেশ আলেচেনায় থাকলেও বাকি ১প্রার্থীর নাম নিয়ে তেমন কোন আলোচনা হচ্ছে না বলে পৌরসভার ৯টি ওয়ার্ডে গিয়ে সাধারণ ভোটারদের নিকট জানা গেছে।আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ মেয়র প্রার্থীরা হলেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড মিলন মিত্র । অপর দিকে ইতিমধ্যে সম্ভাব্য সংরক্ষিত মহিলা ও পুরুষ কাউন্সিলর পদপ্রার্থীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার নিকট দলীয় ফরম পূরণ করে জমা দিয়েছেন। প্রতি বারের মত এবারো প্রার্থীদের কাছে ভোটারদের কদর বেড়েছে। পৌর ৯টি ওয়ার্ডের সম্ভাব্য সংরক্ষিত মহিলা ও পুরুষ কাউন্সিলর পদপ্রার্থীরা গণসংযোগ পুরাদমে চালিয়ে যাচ্ছে। প্রার্থীদের ব্যানার,ফেস্টুন ও পোষ্টারে পোস্টরে ভরে গেছে পৌরসভার ৯টি ওয়ার্ড। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৯টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন,১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আতিয়ার রহমান,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম খান ও যুবলীগ নেতা লিটন গাজী। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,আওয়ামী লীগ নেতা শাহিন আলম,সাজ্জাত হোসেন সুজন,ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান,ও উপজেলা স্বেচ্ছাবেসক লীগের যুগ্ম আহŸায়ক তরিকুল ইসলাম। ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জামাল উদ্দীন সরদার,পৌর ৩ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান,আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন সরদার মনিরুজ্জামান শাহিন,প্রদীপ চক্রবর্তী,যুবলীগ নেতা জি এম কবির,আব্দুল্লাহ আল মামুন হোসেন।৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,আওয়ামী লীগ নেতা সৈয়দ আকমল আলী। ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর পৌরসভার প্যালেন মেয়র ও উপজেলা যুবলীগের আহŸায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, আওয়ামীলীগ নেতা সাংবাদিক শেখ শাহিন,যুবলীগ নেতা আবু হাসান,ও ইকরামুল হোসেন,। ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু,সাবেক কাউন্সিলর মনুঞ্জুরুল ইসলাম মুকুল, ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলু রহমান, আওয়ামী লীগ নেতা ও আব্দুল কুদ্দুস।৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর আব্দুস সাত্তার খান, যুবলীগ নেতা কামাল খান, আওয়ামী লীগ সাংবাদিক অপু সাহা,ও আব্দুস সালাম। ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান,পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মোড়ল,আওয়ামী লীগ নেতা শেখ আমিনুল ইসলাম ও সেলিম খান। ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী,আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ও আবু মুসা । সংরক্ষিত ১ আসনের (১,২,৩ নং ওয়ার্ড) সম্ভব্য মহিলা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে গণসংযোগে ব্যস্ত রয়েছে বর্তমান কাউন্সিলর মেহেরুন্নেছা(মেরি)খাদিজা খাতুন,মনঞ্জুয়ারা খাতুন ও সাহানা খাতুন। সংরক্ষিত ২ আসনের (৪,৫,৬ নং ওয়ার্ড) সম্ভব্য মহিলা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে গণসংযোগে ব্যস্ত রয়েছে মুক্তি বিশ্বাস,মমতাজ বেগম ও আছমা বেগম। সংরক্ষিত ৩ আসনের (৭,৮,৯ নং ওয়ার্ড) সম্ভব্য মহিলা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে গণসংযোগে ব্যস্ত রয়েছে বর্তমান মহিলা কাউন্সিলর মনিরা খানম,তহমিনা খাতুন,জাহানারা খানম,আসমা খলিল,ফতেমা খাতুন ও হিরো খাতুন। শুধু তাই নয় নিজের আখের গোছাতে নয়, জনগনের ভাগ্য পরিবর্তনের অঙ্গিকার নিয়ে এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন এসব সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা বলেন,আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৯টি ওয়ার্ডের সম্ভাব্য সংরক্ষিত মহিলা ও পুরুষ কাউন্সিলর পদপ্রার্থীরা দলীয় ফরম পূরণ করে জমা দিয়েছেন।