আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে ৩৬৯ জন শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গা ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওই সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮২ জন এবং জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮৭ জন শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্য হিসেবে চাল, ডাল, তেল, সাবান, পেস্ট এবং লোশন দেওয়া হয়েছে।
করোনাকালীন সময়ে কোন ধরনের আয়োজন ছাড়াই স্বাস্থ্য বিধি মেনে ওই সামগ্রী বিতরণ করেন কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক উৎপল দে, প্রজেক্টের হিসাবরক্ষক জীবন বাড়ৈ, লেবিও গোলদার ও সমাজকর্মী মৃদুল সরকার।



