আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে সাগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসুদন দত্তের জন্মভূমি মধু পল্লীতে গড়ে উঠা প্রতœস্তল,জাদুঘর সহ কবির বিভিন্ন স্মৃতি বিজড়িত দেখতে আসা বিভিন্ন জেলা ও উপজেলার দর্শনার্থীরা মানছে না সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে মুখে মাস্ক না থাকা ও স্বাস্থ্যবিধি মেনে না চলার জন্য সারাদেশের ন্যায়ে কেশবপুরেও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতে জরিমানা করে ছিলেন কেশবপুর উপজেলা সাবেক নির্বাহী অফিসার নুসরাত জাহান ও বর্তমান উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা। মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত অভিযান চলমান রয়েছে। উপজেলার সাগরদাঁড়ি মধুপল্লীতে ২১ নভেম্বর শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে করোনা ভাইরাসের কারণে প্রতœস্তল ও জাদুঘর ইতিপূর্বে বন্ধ ছিল।কিন্ত দর্শনার্থীদের জন্য মধু পল্লীর কৃর্তপক্ষ কিছু শর্তসাপেক্ষে সেটি খুলে দেওয়া হয়। প্রবেশ পথে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা বাধ্যতা মূলক করা হলেও মাস্ক পরিধান সচেতনা মুলক নির্দেশনার লিফলেট টাঙানো থাকলেও ভিতরের প্রবেশের পর তা না মেনে ঘুরাফেরা করছে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা র্দশনার্থীরা। বর্তমানে করোনার দ্বিতীয় ধাপ এসেছে বলা হলেও করোনাকালীন সতর্কতা অবলম্বন করছে না প্রতœস্থল মধু পল্লীতে আসা দর্শনার্থীরা। এ ব্যাপরে সাগরদাঁড়ি মধুপল্লীর কাষ্টোডিয়ান মোঃ যায়েদ বলেন,প্রবেশ গেটে মাস্ক ব্যতীত প্রবেশ নিষেধ উল্লেখ থাকলেও দর্শনার্থীরা মাস্ক পরে ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে আমারদের অজানতে কিছু দর্শনার্থীরা মাস্ক খুলে ছবি তোলা কাজে ব্যস্ত থাকে। মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিভাগের জারীকৃত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহন করাসহ মধুপল্লীতে প্রবেশ দর্শনার্থীরা যদি মাস্ক খুলে ছবি তুলে বা সামাজিক দুরত্ব বজায় না রেখে ঘুরাফেরা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


