কেশবপুরে সাংবাদিক এএসএম মাহমুদুল ইসলাম টুলু ইন্তেকাল

13

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
জয়যাত্রা টেলিভিশন,জাগরণী টেলিভিশনের কেশবপুর উপজেলা প্রতিনিধি ও কেশবপুর মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিকের পরিচালক উপজেলার শিকারপুর পাত্রপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইমান আলীর ছেলে এএসএম মাহমুদুল ইসলাম টুলু(৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পারিবারিক সূত্রে জানা গেছে ষ্টোক জনিত কারণে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে মৃত্যুবরণ করেন।মৃতকালে এক ছেলেসহ অনেক আতœয়ী স্বজন রেখে গেছেন।

সোমবার আসর নামাজ বাদ নামাজের জানাযা শেষে তাকে শিকারপুর পাত্রপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।