কেশবপুরে শুভ সংঘের উদ্যোগে কালোমুখো হনুমানের মাঝে খাদ্য বিতরণ

32

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কালের কন্ঠ শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিরল প্রজাতির ক্ষুধার্ত কালোমুখো হনুমানের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের হাসপাতাল এলাকা এবং সদর ইউনিয়নের মধ্যকুল ও রামচন্দ্রপুরে ভবঘুরে হনুমানের ক্ষুধা নিবারণের জন্য পাকা কলা, পাউরুটি ও বাদাম দেওয়া হয়।

খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক এনামুল হক কাজল, সাধারণ সম্পাদক ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর সরকার, কালের কন্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান, শুভসংঘের উপজেলা প্রচার সম্পাদক শওকত আলী, সাংবাদিক তন্ময় মিত্র বাপী, কামরুজ্জামান রাজু প্রমুখ।