কেশবপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৭০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

23

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৭০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এরমধ্যে ১৮ জন হোটেল শ্রমিক রয়েছে ও ৫২ জন অটোরিকশা এবং মাহেদ্র চালক আছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে চাল,ডাল,তেল,লবণ হিবেসে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে উপজেলা বাস্তবায়ন প্রকল্প অফিসার মোঃ রিজিবুল ইসলাম জানান।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন বলেন,উপজেলা পরিষদের উদ্যোগে পর্যায়ক্রমে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।