কেশবপুরে ম্যাগনেট পাচারকারী চক্রের ৩ সদস্য আটক ॥ ৩ টি তক্ষক উদ্ধার

54
কেশবপুরে ম্যাগনেট পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ৩টি তক্কে সাপসহ ম্যাগনেট পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার ব্রাক্ষনডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার এস.আই আজিজুর ও এস আই মিজান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাক্ষনডাঙ্গা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসেরে ছেলে খোরশেদ আলমের বাড়ীতে অভিযান চালিয়ে খোরশেদ আলমসহ তক্কেসাপ পাচারকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৩ টি তক্কেসাপ উদ্ধার করা হয়। আটক অপর দুই সদস্যরা হলো-বাগডাঙ্গা গ্রামের বিকাশ নন্দের ছেলে বিশ্বজিৎ নন্দন ও মনিরামপুর উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মটরসাইকেল চালক হায়দার আলী।  খোরশেদ আলী তার বাসায় লোক ডেকে এনে এই তক্কেসাপ বিকিকিনির ব্যবসা করে থাকেন বলে পুলিশ জানায়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন জানান, দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আটক ম্যাগনেট পাচারকারী চক্রের এই সদস্যরা তক্কেসাপের ব্যবসা করে আসছিল। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষন আইনে মামলার প্রস্তুতি চলছে।