আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা বিডি ৩৪৩ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপিষ্ট চার্চ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার গোলাম মুক্তাদির। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা বিডি ৩৪৩ এর ম্যানেজার প্রদীপ সিংহ, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, বালিয়াডাঙ্গা বিডি ৩৪৩ এর প্রকল্প হিসাবরক্ষণ জীবন বাড়ৈ, প্রকল্প সমাজকর্মী মৃদুল সরকার ও বিথীকা সরকার। প্রকল্পের আওতাধীন ৯৬ জন কে চিকিৎসা দেওয়া হয়।
কেশবপুরে ধান চাল ক্রয় প্রতিনিধি আলোচনা সভা
ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় কেশবপুরে উপজেলা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পপস্তবক অর্পণ, আলোচনা সভা, মিষ্টি বিতরণ এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পপস্তবক অর্পণের পর আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক স¤পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী ও জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কৃষকলীগ নেতা রবিউল ইসলাম, গোলাম ফারুক বাবু, তৈয়বুর রহমান, আব্দুল মতলেব খাঁ ও আব্দুল হালিম।আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি র্যালি আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেশবপুরে মঙ্গলকোটে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
![]()
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে মঙ্গলবার বিকেলে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলকোট গ্রামের উত্তর পাড়ার ব্রিজের সন্নিকটে ওই ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন।এ সময় বক্তব্য রাখেন, মহিলা ইউপি সদস্য নাদিয়া বেগম, ইমাম আনিছুর রহমান, মাস্টার হারুনার রশীদ, ইব্রাহিম হোসেন, লতিফ সরদার প্রমুখ।


