কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে জরিমানা

34

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার উপজেলার বিভিন্ন হাটবাজারে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন,সেনাবাহিনী,উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দসহ থানা পুলিশ প্রশসান।

কেশবপুরে কৃষকলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদারের অনুপ্রেরণায় কেশবপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানেরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মধ্যকুল গ্রামের কালীতলায় সালমা আলেয়া রতœ রানীসহ ৫টি বাড়িতে বৃক্ষরোপণ,বৃক্ষ বিতরণ ও কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্পসারণ অফিসার মনির হোসেন,যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,পৌর কৃষকলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক,কৃষকলীগ নেতা নুর মোহম্মদ,শফিকুর রহমান,বাদল প্রমুখ।

কেশবপুরে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ

কেশবপুরে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য সহ যশোর জেলা ছাত্রলীগের নিদের্শনায় কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের সার্বিক সহযোগিতায় পৌরসভার ২ নং ওয়ার্ডের কালা বায়সার মোড়ে কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ করেন উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব।
এরপর তিনি বাড়িতে বাড়িতে গিয়ে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়। সবজি বিতরণকালে ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব বলেন, তার নিজস্ব তহবিল থেকে এই সবজি বিতরণ করা হয়েছে এ বিতরণ চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা কাওসার হোসেন,রুবেল,ছাত্রলীগ নেতা মোস্তফিজুর রহমান,ইস্কান্দার ইসলাম,পারভেজ,সবুজ হাসান,সোহাগ,সৈয়দ ফয়সাল রিফাত,মোর্তাজা গাজী,রাজু হাসান,আব্দুল্লাহ,কালাম প্রমুখ।

কেশবপুরে ঈদের কেনাকাটায় এসে প্রশসানের বাধায় বাড়িতে ফিরে গেলেন ৪ নারী

কেশবপুরে লকডাউনের মধ্যেও ঈদের কেনাকাটা করতে আসা ৪ নারীকে সচেতন করে বাড়িতে ফিরিয়ে দিয়েছেন প্রশসানের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে শহরের মধু সড়কে ঈদের কেনাকাটা করতে আসেন ঐ ৪ নারী।
সড়কে ঘোরাঘোরি করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তদারকি টিমের সামনে পড়েন তারা। এসময় উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন তাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা করে বাড়িতে ফিরে যেতে বলেন। সচেতনতামুলক নিদের্শনা পেয়ে ঐ ৪ নারী কেনাকাটার জন্য অহেতুক ঘোরাফেরা না করেই তারা বাড়িতে ফিরে যায়।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন বলেন, লকডাউনের মধ্যে দোকানপাট বন্ধ থাকার পরও ঐ ৪ নারী ঈদের কেনাকাটা করতে আসেন।তখন তাদেরকে সচেতন করে বাড়িতে ফেরত পাঠানো হয়।