আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর পৌর শহরের মাস্ক পরিধানের বিধান লঙ্ঘনকারী ১০ জনসহ একটি মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌর শহরের চিংড়া মোড় এলাকায় মুদি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বিক্রির বৈধ কাগজপত্র না থাকায় মুদি ব্যবসায়ী গণেশকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধানের বিধান লঙ্ঘন করে মাস্ক বিহীন ঘোরা-ফেরা করার অপরাধে লুৎফর রহমানকে ১ হাজার টাকা, আবুল বাশারকে ৫০০ টাকা, হাইবাদকে ৫০০ টাকা, অসীমকে ৫০০ টাকা, মুজিবর রহমানকে ৫০০ টাকা, পলাশকে ৩০০ টাকা, সুধীর নাথকে ৩০০ টাকা, সাদ্দামকে ২০০ টাকা, ইয়াছিনকে ১০০ টাকা এবং লাভলু গাজীকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।


