আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনে ৩ দিনে মেয়র পদে আওয়ামী লীগ ১জন, বিএনপি ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১জন,প্রার্থীর ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির ১৫ জন ও ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির ৪৭ জন প্রার্থী রিটানির্ং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নিকট ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদের নিকট মনোনয়নপত্র জমা দেন ।
জানা গেছে,আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র পদে ৩ জন,৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ও ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে মোট ৭৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র রফিকুল ইসলাম দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার সকালে রিটানির্ং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন। একইদিনে বিএনপি মনোনীত প্রার্থী পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস ও ইসলামী আন্দলোন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল কাদের রিটানির্ং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নিকট মনোনয়নপত্র জমা দেন। এদিকে রবিবার, সোমবার ও মঙ্গলবার ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন ও ৯টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ৪৭ জন রিটানির্ং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নিকট ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মধ্যে পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার সাথে কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২ফেব্রুয়ারি মঙ্গলবার,যাচাই বাছাই হবে আগামী ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার,প্রত্যাহার দিন ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ।কেশবপুর পৌরসভার ভোটারের সংখ্যা ২০ হাজার ৭শ ২৫ জন । যার মধ্যে পুরুষ ১০ হাজার ১শ ৮৫ ও নারী ভোটার ১০ হাজার ৫ শ ৪০ জন তাদেও ভোটাধিকার প্রয়োগ করবেন।



