আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের আয়োজনে রোববার গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর জোনাল অফিস চত্বরে ওই গণশুনানীতে অংশগহনকারী গ্রাহকরা তাদের প্রাপ্তি, প্রত্যাশা, প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শুনানীকালে তাৎক্ষনিক গ্রাহকদের সমস্যার সমাধান দেওয়া হয়।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর উপজেলার পরিচালক মোতাহার হোসেনের সভাপতিত্বে গণশুনানীতে গ্রাহকদের সমস্যার সমাধান দেন কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার মহম্মদ আব্দুল লতীফ। এ সময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, ওয়্যারিং ইন্সপেক্টর নূরুল ইসলাম, ইসি মনিরুজ্জামান প্রমুখ।
কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার মহম্মদ আব্দুল লতীফ বলেন, ইতিপূর্বে কেশবপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন হয়েছে। বর্তমান যে ম্যানপাওয়ার আছে তাদের দিয়ে চলমান প্রায় ৭০ হাজার গ্রাহকের সমস্যা দ্রæত সমাধানের চেষ্টা করা হচ্ছে। সরাসরি গ্রাহকদের সমস্যার কথা জানার জন্য প্রতি মাসে অন্তত: একবার গণশুনানী অনুষ্ঠিত হবে।



