কেশবপুরে নানা কর্মসূচির আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

9

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পু®পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ যুব ঋণ দেওয়া হয়েছে।

কেশবপুর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে রবিবার ১৫ আগস্ট সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন,পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ। পরে চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব ঋণ দেওয়া হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ,সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা প্রমুখ।

এদিকে উপজেলার প্রতিটি ইউনিয়ন,পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।