কেশবপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে প্রচারণা

19

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সড়কে প্রচারণা করা হয়েছে। বৃহস্পতিবার যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে কেশবপুর প্রেসক্লাব মোড়,ত্রিমোহিনী মোড়,উপজেলা পরিষদ চত্বর হাসপাতাল মোড়সহ বিভিন্নস্থানে এ প্রচারণা করা হয়।

জেলা তথ্য অফিসের এই প্রচারে তদারকির দায়িত্ব ছিরেন সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান। কর্মচারী মোঃ মমিন ও কাজী নুর হোসেন।জেলা তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান বলেন,শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক কার্যক্রম প্রকল্পের অধীনে কেশবপুর শহরসহ বিভিন্নস্থানে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনামুলক প্রচারণা করা হবে।

কেশবপুরে ৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন প্রবাসী ডক্টর আব্দুল আজিজ

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ প্রেটোলিয়াম এন্ড মিনারেলসের গবেষক ডক্টর আব্দুল আজিজ কেশবপুরে ৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
তিনি হাসানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের সন্তান। বৃহস্পতিবার বিকেলে ডক্টর আব্দুল আজিজের ভাগ্নে রুহুল কুদ্দুস মোমিনপুর গ্রামের আলমগীর হোসেনের নিকট ২টি ও কেশবপুর চারুপীঠ আট স্কুলের পরিচালক উৎপল দের নিকট ১টি অক্সিজেন সিলি ন্ডার প্রদান করনে।