কেশবপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

32

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ঐ গৃহবধু বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছে। গৃহবধুকে ধর্ষণের অভিযোগে থানা পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধর্ষণের মামলায় গ্রেফতার যুবককে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে উপজেলার ভরতভায়না গ্রামের এক গৃহবধু(৪০)কে তার ছেলের জন্য সাধকের নিকট থেকে তন্ত্রমন্ত্র নেওয়ার কথা বলে গত শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশ্ববর্তী ভেরচি গ্রামের ঘোষপাড়া ডাঙ্গির বিলের রাস্তার পূর্বপাশে জনৈক অজয় ঘোষের ধান ক্ষেতের প্রশস্থ আইলের উপর জোরপূর্বক ধর্ষণ করে।

রবিবার রাতে ওই গৃহবধু একই উপজেলার গৌরঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের বারেক শেখের ছেলে সিরাজুল ইসলাম(৩৩),তার ৩ সহযোগী সন্ন্যাসগাছা গ্রামের লফিত সরদারের ছেলে জসিম উদ্দীন(৩৫) ভরতভায়না গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদ(৩৩) ও কাশিমপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রোস্তম আলী ফকিরের(৩৯) নাম উল্লেখ করে থানায় মামলা করেন। আসামী সিরাজুল ইসলামকে সাধক সাজিয়ে ওই গৃহবধুকে পাশ্ববর্তী ভেরচি গ্রামের ঘোষপাড়া ডাঙ্গির বিলের ভেতর নিয়ে যাওয়ায় হয়।

কেশবপুর থানার পুলিশ রবিবার গভীর রাতে এ মামলার আসামী ) ভরতভায়না গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে আবু সাঈদকে গ্রেফতার করে। সোমবার ওই গৃহবধুর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন,ধর্ষণ মামলার আসামি আবু সাঈদকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।