আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের ব্রক্ষকাটি গ্রামের মৃত নূর আলী খাঁর ছেলে বিল্লালা ওফের বাবু খাঁ (৫০) শনিবার দুপুর ১টার দিকে ঠাকুর পাড়ার একটি মেগনি গাছে ছাগলের জন্য পাতা কাটতে যায়।
এসময় গাছ থেকে পড়ে গেলে তাকে দ্রæত কেশবপুর হাসপাতালে আনার পথে পথের মধ্যে তার মৃত্যু ঘটে।


