আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে অনলাইন স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন কপোতাক্ষ ব্লাড ব্যাংকের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের উপজেলা সড়কের সংগঠনের কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।কপোতাক্ষ ব্লাড ব্যাংকের পরিচালক মাহাবুবুর রহমান মাহাবুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজুর পরিচালনায় বর্ধিত সভায় বক্তৃতা করেন, সংগঠনের উপদেষ্টা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন হোসেন, জহির রায়হান, রবিউল ইসলাম, কাওছার হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, মুনজুর রহমান, দপ্তর সম্পাদক অলিয়ার রহমান, সহ প্রচার সম্পাদক জুলেখা পারভিন স্বপ্না ও নারী বিষয়ক সম্পাদক শামীমা ইয়াসমিন।এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবির হোসেন, ক্রীড়া সম্পাদক জনি রহমান, সহ ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, সহ ক্যাম্পেইন সম্পাদক আব্দুস সালাম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক আমানউল্লাহ সোহাগ, সহ সম্পাদক অনুজ তরফদার ঝন্টু, সদস্য আবুল বাশার প্রমুখ।
বর্ধিত সভায় কপোতাক্ষ ব্লাড ব্যাংকের কার্যক্রম গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নতুন সদস্য সংগ্রহ, সাধারণ সদস্যদের তালিকা যাচাই-বাছাই করা, নতুন কমিটি গঠন, পরিচয় পত্র প্রদানসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন ও হাসানপুর ইউনিয়ন এবং মণিরামপুর উপজেলার খানপুর ও শ্যামকুড় ইউনিয়নের কপোতাক্ষ ব্লাড ব্যাংকের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


