কেশবপুরে কদর বেড়েছে শীতকালীন কাঁচা সবজির

57

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে কদর বেড়েছে শীতকালীন কাঁচ সবজির।রবিবার দুপুরে কেশবপুর পুরাতন বৈকালী কাচাঁ বাজারে গিয়ে দেখা গেছে এসব সবজির কদর বেশি।

বাজারে বেশিভাগ ক্রেতারা শীতকালীন কাঁচা সবজির প্রতি ঝুকে পড়েছে।আলু প্রতি কেজি ৪৫ টাকা পেয়াজ,৭০ টাকা,রসুন ৮০ টাকা,কাঁচা ঝাল ৮০ টাকা,মেটে আলু ৫০ টাকা,বেগুন ৩৫ টাকা,পটল ৩০ টাকা,ফুলকপি ৪৫ টাকা,বাঁধাকপি ৩০টাকা,শালগম ৪০ টাকা,বিটকপি ৫০টাকা,আমড়া ৪০টাকা,কাচাঁকলা ৩০টাকা,পেপে ২৫টাকা,টমেটা ৮০টাকা,শসা ৪০টাকা,মিষ্টি কুমড়া ৪০টাকা,শিম ৪০টাকা,মুলা ১০টাকা,গাঁজর ১০০টাকা,মেচোড়ি ৬০টাকা,ঢেঁড়স ৩০টাকা,বরবটিঁ ৩০টাকা দরে বিক্রি হচ্ছে।

পুরাতন বৈকালী কাচাঁ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ওলিযার বলেন,শীতকালীন কাঁচা সবজির কদর বেড়েছে। এখানে প্রতিদিন সকাল থেকে রা পর্যন্ত সবজি পাওয়া যায়।