আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে ৫৩ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার শাওন হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৫৩ পিচ মাদক উদ্ধার করা হয়। শাওন হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইয়াছিন আলী গাজীর ছেলে।এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আটককৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কেশবপুরের কৃতি সন্তান রাজু“প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক ” লাভ
আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
ফারার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ১০ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক‘ ও ৯ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও ডিফেন্স (সেবা) পদক প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক পত্রে এতথ্য জানানো হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মরত ফায়ারম্যান যশোরের কেশবপুর উপজেলার কাজী রাজু আহমেদ ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক ‘ পেয়েছে। সে কেশবপুর উপজেলার ২নং সাগর দাঁড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের কৃতি সন্তান। বাবা আব্দুর রউফ। জানাগেছে পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৭৫,০০০ টাকা এবং মাসিক ১,০০০ করে ভাতা পাবেন। প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৫০,০০০ টাকা এবং মাসিক ১,০০০ টাকা করে ভাতা পাবে।


