কেশবপুরের হাসিনা খাতুন একটি ঘর কী পেতে পারে না?

32

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে একটি বসতঘর না থাকায় অন্যের বাড়িতে দিন পার করছেন হাসিনা খাতুন(৬০) নামের এক দিনমজুর মহিলা। সে উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ঝিকরা গ্রামের মৃত আব্দুল হকের স্ত্রী। দীর্ঘদিন ধরে সে অন্যের জমিতে কাজ করে দিনাতিপাত করছিলো।

সরেজমিনে গিয়ে জানা যায়, দিনমজুর হাসিনা খাতুন স্বামীর রেখে যাওয়া মাটির ঘরে বসবাস করত । সম্প্রতি ওই ঘরটিতে ফাটল ধররে প্রতিবেশিদের নিরাপত্তার স্বার্থে সেটি ভেঙ্গে ফেলতে হয়েছে। বড় ছেলের ঘরের বারান্দায় থাকার ব্যবস্থা হলেও তার ব্যবহৃত জিনিস পত্র পড়ে আছে উঠানে। মাঝে মাঝে জায়গার অভাবে অন্যের বাড়িতে দিন পার করতে হচ্ছে তার। পারিবারিক অভাব অনাটনের জন্য ৩ ছেলে সন্তান থাকতেও বিপাকে তিনি। এখন সে আবাসন সংকটে ভুগছেন। গত বুধবার মাটির তৈরি একমাত্র আশ্রয়স্থল বাড়িটি ভাঙ্গা হয়েছে।

হাসিনা খাতুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত “জমি আছে ঘর নাই” প্রকল্পে আবেদন করেছিলেন একটি ঘর পাওয়ার জন্য। কিন্তু এখনও তার ঘর সংক্রান্ত কোনো সুরোহা হয় নি।

এমন অবস্থায় গৃহহীন হাসিনা খাতুন একটি ঘরের জন্য উপজেলা নির্বাহি অফিসার সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন। হাসিনা খাতুন এই প্রতিনিধিকে জানান,”সাংবাদিকরা আমার কথা খবরের কাগজে দিলি আমার ঘরটা হবেনে। ঘর না হলি আমি এহন কনে থাকবো কি করবো।