কেশবপুরের কৃতি সন্তান রাজু“প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক ” লাভ
আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
ফারার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ১০ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক‘ ও ৯ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও ডিফেন্স (সেবা) পদক প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক পত্রে এতথ্য জানানো হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মরত ফায়ারম্যান যশোরের কেশবপুর উপজেলার কাজী রাজু আহমেদ ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক ‘ পেয়েছে। সে কেশবপুর উপজেলার ২নং সাগর দাঁড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের কৃতি সন্তান। বাবা আব্দুর রউফ। জানাগেছে পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৭৫,০০০ টাকা এবং মাসিক ১,০০০ করে ভাতা পাবেন। প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৫০,০০০ টাকা এবং মাসিক ১,০০০ টাকা করে ভাতা পাবেন।


