আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।তাহারি ধারাবাহিকতায় এই কমিটিতে যশোরের কেশবপুর উপজেলার কৃতি সন্তান বেলাল হোসেন যুবলীগের নির্বাচিত হয়েছেন। মোঃ বেলাল হোসেন কেশবপুর উপজেলার মঙ্গল কোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের শেখ আব্দুল হাকিম ও ওরজিনা বেগমের সন্তান। তিনি ২০০০ সালে মঙ্গলকোট হাইস্কুল থেকে এসএসসি ও ২০০২ সালে কেশবপুর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
এরপর অনার্স ও মাষ্টার্স সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা থেকে পাশ করেন।সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পড়ার সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন অন্যতম সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য । তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক শাখার সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।


