আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের কৃতি সন্তান ও মাগুরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সিনিঃ সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন।
জানা গেছে, রবিবার (০২ মে) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১০৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়। আবির সিদ্দিকী শুভ্র কেশবপুর শহরের উপজেলা পাড়ার এ্যাড. আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
কেশবপুর পাইলট কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও যশোর ক্যান্টমেন্ট কলেজ থেকে এইচ এসসি পাশ করেন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স পাশ করেন। ৩৩তম বিসিএস পরীক্ষায় পাশ করে এএসপি পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
উল্লেখ্য, আবির সিদ্দিকী শুভ্র অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় গোটা কেশবপুর বাসী শুভ্র কে মোবাইলে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


