কালিগঞ্জে প্রসপারিটি প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

87
প্রসপারিটি প্রকল্পের সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি-লাল সবুজের কথা।

নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস ( এফসিডিও – ভূতপূর্ব ডিএফআইডি) এবং ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)-এর যৌথ অর্থায়নে Pathways to Prosperity for Extremely Poor People (PPEPP) প্রকল্পটি দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে উন্নয়ন সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।

কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ও নলতা ইউনিয়নে উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় গত ২৬ জানুয়ারি (মঙ্গলবার) কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এবং কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন। ছবি-লাল সবুজের কথা।
উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন। ছবি-লাল সবুজের কথা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. আলমগীর কবির, সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, ইকবাল আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ তৈবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. খলিলুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রসপারিটি সম্পর্কে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেন উন্নয়ন সংস্থার প্রসপারিটি প্রকল্পের প্রকল্পসমন্বয়কারী মো. তারিকুর রহমান ,

এছাড়াও এনজিএফ প্রতিনিধি গণসহ সাংবাদিক, শিক্ষক, ইমাম বিভন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় উন্নয়ন সংস্থার পক্ষে বক্তব্য প্রদান করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান। ছবি-লাল সবুজের কথা।
অবহিতকরণ সভায় উন্নয়ন সংস্থার পক্ষে বক্তব্য প্রদান করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান। ছবি-লাল সবুজের কথা।

সভার প্রধান অতিথি সহ সকল কর্মকর্তা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।