কালিগঞ্জে দুর্যোগ ঝুকি-হ্রাস ও রেজুলেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

27

মাসুদ পারভেজ, কালিগঞ্জ : কালিগঞ্জে জেন্ডার রেস্পন্সিভ দুর্যোগ ঝুকি-হ্রাস ও রেজুলেশন বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। (২৪ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ডিজাস্টার প্রিপারেশন সেন্টার বিডি পিসি এর বাস্তবায়নে ও ইউএন উইমেন কারিগরী সহায়তায় জেন্ডার রেস্পন্সিভ ডিজাস্টার রিক্স রিডাকশন ও রেলিজেস প্রজেক্ট ন্যাশনাল রেলিজিয়নস প্রোগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহায়তায় ২৪ ও ২৫ দুইদিনব্যাপী জেন্ডার দুর্যোগ ঝুঁকি প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ট্রেনিং প্রদান করেন ফ্যাসিলিটেটর নারায়ণ কুমার ভৌমিক।