কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে উপজেলার সকল শ্রমিকদের মধ্য করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কলারোয়া সরকারী কলেজ সংলগ্ন সড়ক পবিরহন শ্রমিক ইউনিয়নের সামনে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা আনারুল ইসলাম, শহিদুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, হাসান আলী, লাল্টু হোসেন, সদস্য অবেদ আলী, অফিস সহকারী আতিয়ার রহমান, লাল্টু হোসেন, রিপন হোসেন সহ সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমানও শ্রমিক সদস্য ও এলাকায় মাস্ক বিতরণ করেন। এছাড়া শ্রমিক সংগঠনটি আরো জানান-উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ প্রার্থী শাহিনুর রহমান এলাকায় নতুন প্রার্থী হিসাবে গণসোংযোগ শুরু করেছেন। তিনি ইতিমধ্যে তার ৬নং ওয়ার্ডের সকল মসজিদের মুসুল্লিদের মধ্যে মাক্স বিতরণ করেছেন। এছাড়া সোমবার সকালে নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক আব্দুর রহিমের মাধ্যমে কলারোয়া হতে গয়ড়া ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সদস্যদের মধ্যেও মাক্স বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জিল্লুর হাসান সহ সকল সদস্য বৃন্দ।


