কলারোয়ায় নারিকেল ও সুপারি পাড়া নিয়ে নিরহ কৃষককে হাতুড়ি পেটা

71

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় নারিকেল ও সুপারি পাড়াকে কেন্দ্র করে এক হামলায় নিরহ কৃষক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় সোমবার (১৬নভেম্বর) কলারোয়া থানায় ৮জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে-কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াঙ্গা গ্রামে নজরুল ইসলাম তার পৈত্রিক জমি রেখে তার শ^শুর বাড়ী ডুমুরিয়ায় চলে যায়। উক্ত জমি রেখে চলে যাওয়ার সময় তার ভাই মুজাম দফাদারকে দেখভাল করার জন্য বলা হয়। আর সেই থেকে ওই জমি দেখা শুনা করে মুজাম দফাদার। গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে হাফিজা খাতুন, রশিদা খাতুন, সহিদা খাতুন, রমেছা খাতুন, বাবলু শেখ, আব্দুর রহিম, ইকরামুল হোসেন দলবদ্ধ হয়ে তাদের বাড়ীতে গিয়ে নারিকেল ও সুপারি গাছে উঠিয়া পাড়তে থাকে। এতে প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে ঘটনা শুনে জমির মালিক নজরুল ইসলাম ডুমুরিয়া থেকে এসে সকল কিছু দেখে বিবাদী হাফিজা খাতুনকে নারিকেল ও সুপারি কেন পেড়েছ জিজ্ঞাসাবাদ করিলে কোন উত্তর না দিয়ে সে উঠানে এসে বকতে থাকে। এসময় বিবাদী রশিদা খাতুন বিকাল ৫টার দিকে সকল বিবাদীতে হুকুম দিয়ে চলে যায়। এর সাথে সাথে তারা দলবদ্ধ হয়ে লাঠি সোটা, লোহার রড ও হাতুড়ি নিয়ে এলোপাতাড়ী ভাবে নজরুল ইসলামকে ধরে পিটিয়ে জখম করে। এসময় তাকে ঠেকাতে গিয়ে তার ছোট ভাইয়ের স্ত্রী শিরিনা খাতুন (৩০)কে ও তারা এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে বে-অব্রæ করে। এসময় তাদের ডাকচিৎকারে পাশ^বর্তী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। পরে গুরুত্বর জখম অবস্থায় নজরুল ইসলামকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এর আগে আসামী গৃহবধু শিরিনা খাতুনে ৮আনা ওজনের স্বর্ণের চেইন কেড়ে নেয়। যার বাজার মূল্য প্রায় ৩৫হাজার টাকার মতো। এসকল ঘটনা উল্লেখ্য করে কাশিয়াডাঙ্গা গ্রামের মুজাম দফাদারের স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে ৮জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।