কলারোয়ার জয়নগর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শোক দিবস পালিত

79

হাবিবুল্লাহ বাহার ।। কলারোয়ার  জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের  উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে।১৫ আগষ্ট রবিবার  সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া চৌরাস্তা বাজারের

মাজেদ মার্কেটে আব্দুল আলীমের পরিচালনায় ও ইউপি সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ও প্রবীণ শিক্ষক  আব্দুল মোতালেক খাঁ,জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বিশাখা তপন সাহা।এ সসময় আরও উপস্থিত ছিলেন  বীর মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুর জব্বার মোড়ল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য  মিজানুর রহমান,রওশন আলী খাঁ,নজরুল ইসলাম, খালিদ হাসান টিটু প্রমুখ।

প্রধান অতিথি মাষ্টার আজিজুর রহমান তার বক্তব্যে বলেন,

১৫ই আগষ্ট বাঙ্গালি জাতির কাছে একটি মর্মান্তিক দিন। 

১৯৭৫ সনে স্বাধীনতা বিরোধীরা ঘাতকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপরিবারকে নির্মমভামে হত্যা করে। তাই এই দিনটি জাতীয় শোকের দিন হিসাবে স্বীকৃতি। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে, ইউনিয়ন আওয়ামীলীগ  উদ্যোগে ধানদিয়া চৌরাস্তা বাজার ও সরসকাটি দাখিল মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান   ও কাঙ্গালী ভোজের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস যথাযোগ্য যথাযোগ্য  মর্যাদার মধ্য দিয়ে পালন করছে বলে জানান তিনি।