এমপি শাহীনের ভাই সালাম চাকলাদারের মৃত্যুতে কেশবপুরে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

42

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাকলাদারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশার মানুষ।

যশোর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম চাকলাদারের মৃত্যুতে শোক জানিয়েছেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমীন, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম টুকু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও প্যানেল মেয়র শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।

অনুরুপ বিবৃত্তি দিয়েছেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। কেশবপুর উপজেলা বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি আফসার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক সুব্রত মুখ্যার্জী উজ্জ্বলসহ সকল মালিকবৃন্দ।