প্রেস বিজ্ঞপ্তি: উন্নয়ন সংস্থার এরিয়া মাফিক মিটিং -এর ধাপ অনুযায়ী সাতক্ষীরা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক এবং এরিয়া ম্যানেজারদের সমন্বয়ে বিজনেস প্ল্যান এবং সংস্থার ঋণ কার্যক্রম বিষয়ক অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) উন্নয়ন সংস্থার শোভনালী শাখা অফিস হলরুমে দিনব্যাপী আলোচনা সভা’টি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এছাড়াও মিটিং -এ উপস্থিত ছিলেন প্রধান ঋণ সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, প্রধান অডিটর সঞ্জয় দাস, পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান, সাতক্ষীরা অঞ্চলের এরিয়া ম্যানেজার এস.এম আব্দুর রহমান (ঋণ সমন্বয়কারী) এবং মোঃ জামিরুল ইসলাম সহ সাতক্ষীরা অঞ্চলের সংস্থার ১০টি শাখার সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ।



