ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন কামরুজ্জামান লিপু

49

মোঃ মামুন হোসেন : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরঘাটা ইউনিয়ন্সহ দেশ-বিদেশের সকল ধর্মপ্রান মুসলমান, সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান লিপু।

ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদকে সামনে রেখে ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে চাল বিতরণসহ অন্যান্ন কার্যক্রম অব্যাহত আছে। সিয়াম সাধনার ইবাদত-মগ্ন রোজা শেষে আবার এলো মুসলিম উম্মাহর মহানন্দ ঈদোৎসব ঈদুল ফিতর।

ঈদুল ফিতর উপলক্ষে নগরঘাটা ইউনিয়ন সহ দেশ-বিদেশের সর্বস্তরের নাগরিককে জানাই ঈদ মোবারক, অকৃত্রিম শুভেচ্ছা। ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, অনাবিল আনন্দ। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার দুয়ারেই এ আনন্দ বয়ে যাক সমহারে- এ কামনা করি।’