আশাশুনি সেবাশ্রমের স্বামীজীর পরলোকজ্ঞাপন

26

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সেবাশ্রম (প্রণব মঠ) এর স্বামীজী স্বামী সোমানন্দজী মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রবিবার রাতের কোন এক সময় তিনি সেবাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যক্ষ সোমানন্দজী মহারাজ রবিবার রাতে যথারীতি আশ্রমে নির্দিষ্ট কক্ষে ঘুমোতে যান। রাতের কোন এক সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভোর ৪ টার দিকে প্রার্থনার সময় না ওঠায় ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় আশ্রমের লোকজন বিভিন্ন স্থানে মোবাইলে ঘটনা জানান।

খবর পেয়ে তারা আশ্রমে পৌছে ঘরের দরজা ভেঙ্গে তাকে মৃতাবস্থায় দেখতে পান।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, অধ্যক্ষ সোমানন্দজী ৭ বছর বয়সে আশ্রমে আসেন। ১৯৮৫ সালে তৎকালীন স্বামীজীর মৃত্যুর পর তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন। সেই থেকে নিরলসভাবে, সাবলীল আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে অর্পিত দায়িত্ব পালন করে এসেছেন।