আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান মিলন এর পিতার দাফন সম্পন্ন

50

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনের পিতা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি নজির আহমেদ সরদার এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা ১১টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের ভ্রাতুষ্পুত্র আয়ুবুর রহমান খোকন জানাজার নামাজে ইমামতি করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, মরহুমের নাতি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান বাবু, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোসাদ্দেক, আবু হেনা সাকিল, প্রভাষক মোনায়েম হোসেন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম মোল্যা, আবুল বাসেত আল হারুন চৌধুরী,উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ শামছুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, কৃষকলীগের আহবায়ক রাশেদ সরোয়ার শেলি, সেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলি, সাবেক ছাত্র নেতা হোসেনুজ্জামান হোসেনসহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতি নেতবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।