আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান আশাশুনি প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।
রবিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
জানাগেছে, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান জেলা পরিষদের পক্ষ থেকে এলাকার উন্নয়ন ও জনমানুষের কল্যাণে দায়িত্ব পালন করে আসছেন। করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের ছোবল যাতে এলাকায় আঘাত হানতে না পারে সেব্যাপারে তৎপর রয়েছেন।
ইতিমধ্যে তিনি এলাকার ১৭টি জামে মসজিদে, হাফিজিয়া মাদরাসা, আশাশুনি বাজার বণিক সমিতিতে সাবান ও মাস্ক বিতরণ করেছেন। এছাড়া গণম্যাধ্যম কর্মীদেরকে দায়িত্ব পালনে সুরক্ষার জন্য আশাশুনি প্রেস ক্লাব ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবে সাবান ও মাস্ক বিতরণ করেছেন। ইতিমধ্যে তিনি ২ হাজার সাবান ও ৫০০০ মাস্ক বিতরণ করেছেন।
রবিবার আশাশুনি প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক ও প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমানের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এসময় সহ-সভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসানসহ প্রেসক্লাবের সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


