আশাশুনি উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

30

এম এম নুর আলম, আশাশুনি।। আশাশুনিতে “আমার মাস্ক, আমার সুরক্ষা” এর অংশ হিসাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারমান এবিএম মোস্তকিম বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানে এ মাস্ক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তাইজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে সরকারি দপ্তর, সামাজিক প্রতিষ্ঠান ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাস্ক বিতরনের লক্ষ্যে ২৫ হাজার মাস্ক ক্রয় করা হযেছে। এরই ধারাবাহিকতায় বিতরণের অংশ হিসাবে ১১টি ইউনিয়নে ২ হাজার ১০০, সরকারি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ৪ হাজার মাস্ক বিতরণ এর মাধ্যমে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি।