আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলায় ভিজিডি কার্ডের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়নের নাকতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে যাচাই বাছাইকালে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য জালাল উদ্দীন, ইয়াছিন আলি, দিপালী রাণী মন্ডল, তহমিনা জোয়াদ্দার, গ্রাম আদালত সহকারি অজয় কুমার মন্ডলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


