আশাশুনির শোভনালীতে জগদ্ধাত্রী পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

25

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাটিতে জগদ্ধাত্রী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

মঙ্গলবার রাতে তিনি পূজামন্ডপ পরিদর্শন করার সময় ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেনসহ শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পূর্ব কামালকাটি যুব কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।