আশাশুনির খাজরায় আ’লীগের অভিষেক ও দোয়া অনুষ্ঠিত

29

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির অভিষেক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের আত্মার মাগফিরতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে গদাইপুর বাজার সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে এবং স্বল্প পরিসরে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবগঠিত কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অহিদুল ইসলাম মোল্যা। যুগ্ম-সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় অন্ষ্ঠুানে সাবেক ইউপি চেয়ারম্যান নব গঠিত কমিটির সহ-সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুছ, মাষ্টার তারাপদ হালদার, প্রদীপ কুমার মন্ডল, বাবু রাম মন্ডল, আছাদুল ইসলাম, নওয়াব আলি, ইসমাইল হোসেন প্রমুখ আলোচনা রাখেন।

এরপর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের পরিচয় পর্ব পরিচালনা করা হয়। সবশেষে মীলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওঃ আবু জাফর।