এম এম নুর আলম, আশাশুনি : আশাশুনি উপজেলার আনুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত চারদলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকালে বিছট আব্দুল ওহাব মেমোরিয়াল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে সাতক্ষীরা ফুটবল একাদশ জয় লাভ করে। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলার ২মিনিট বাকি থাকতে সাতক্ষীরা ফুটবল একাদশ একমাত্র গোল করে বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হয়।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে খেলাটির শুভ উদ্ধোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
বিশেষ অতিথি ছিলেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও কাদাকাটি ইউপি’র সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম। আকর্ষণীয় এই খেলাটি পরিচালনা করেন, জাফরুল খান, পিপুল খান ও নাজমূল হুদা। ধারাভাষ্যে ছিলেন, মফিজুল ইসলাম সারাফাত ও আশরাফ হোসেন।


