আশাশুনিতে স্বাস্থ্য সেবা বিষয়ক উঠান বৈঠক

29

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নে স্বাস্থ্য সেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আদালতপুর গ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আদালতপুর গ্রামে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা মূলক এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) এস এম মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় বৈঠকে স্বাস্থ্য সহকারী রহমত আলী এবং চন্দ্র শেখর সরকার আলোচনা রাখেন।