আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা

17

আশাশুনি প্রতিনিধি : দেশব্যাপী করোনা ভাইরাস ২য় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনের ১৪ তম দিনে আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ৪ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা আশাশুনি উপজেলা সদর ও বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটিতে এ মোবাইর কোর্ট পরিচালনা করেন।

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে আশাশুনি বাজারের ঝর্ণা স্টোর এর মালিক হামিদুল হোসেনকে ১০০০ টাকা এবং মহেশ্বরকাটিতে আমির আলির পুত্র আঃ রবকে ২০০ টাকা, ইউসুফপুর গ্রামের আছানুর ও আঃ লতিফকে ৪০০ টাকা সর্বমোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।