আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাক্স ব্যবহার না করায় মোবাইল কোর্টে পরিচালনা করে ৩টি মামলায় সর্বমোট ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাক্স ব্যবহার না করায় উপজেলার গোয়ালডাঙ্গা বাজার থেকে পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আব্দুস সাত্তারকে ২০০ টাকা, গোয়ালডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামকে ৩০০ টাকা ও কালীগঞ্জ উপজেলার মাহফুজুর রহমানকে ৩০০ টাকা জরিমানা করেন। এসময় অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



