আশাশুনি প্রতিনিধি : দেশব্যাপী করোনা ভাইরাস ২য় ঢেউ মোকাবেলায় লকডাউনের ১০ম দিনে আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় বেউলা গ্রামের জয়নাল ও রিপনকে ৪০০ টাকা, মহেশ্বরকাটি মৎস্য সেটে আলম ফিস এর স্বত্ত¡াধিকারী নজরুল ইসলামকে ৫০০ টাকা, গড় কোমরপুর গ্রামের এফজেতুল্লাহ সানার পুত্র মিন্টুকে ১০০০ টাকা, বড়দল গ্রামের মনিরুজ্জামান ও হাসিব হোসেনকে ৪০০ টাকা, সর্বমোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। সাথে সাথে লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্কবার্তা ও সচেতনতামূলক প্রচার চালান হয়।


