আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

16

আশাশুনি প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের লক্ষে বাজার মনিটরিং, মাক্স পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাক্স ব্যবহার না করায় উপজেলার আনুলিয়া, বিছট, কাকবাসিয়া ও গোয়ালডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ৩টি মামলায় সর্বমোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন ভঙ্গ করলে এবং স্বাস্থ্য বিধি না মানলে বা সরকারের দেয়া শর্ত ভঙ্গ করলে মোবাইল কোর্টের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।