আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

61

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ৯০০টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা টু বাঁকা সড়কের কচুয়া ঘোষপাড়া মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না করায় ৫টি মামলায় সর্বমোট ৯০০টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জনস্বার্থে মাক্স পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান। এসময় মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ইউপি সদস্যবৃন্দ, অফিস সহকারী আব্দুর রশিদ ও আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।