আশাশুনিতে ব্যবসায়ীর ২লক্ষ টাকা ছিনতাই

16

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করা করে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে বাজারের কাপড় পট্টির পাশে এ ঘটনা ঘটে।

জানাগেছে, বুধহাটা বাজারের বিশ্বাস অয়েল মিলের স্বত্ত¡াধিকারী শংকর বিশ্বাস সকাল পৌনে ৮টার সময় দোকানের শার্টারের তালা খুলছিলেন। একটি শার্টার খুলে হাতে থাকা কাপড়ের ব্যাগ রেখে অন্য শার্টার খোলার সময় দু’জন ছিনতাইকারী কোন কিছু বুঝে ওঠার আগেই থলে নিয়ে দৌঁড় দেয়। ব্যবসায়ী দেখতে পেয়ে চোর চোর বলে পিছনে দৌঁড়াতে থাকেন। ছিনতাইকারীরা কাপড় পট্টি দিয়ে দৌড়ে বাজারের মেইন সড়কে দেব দুলালের কাপড়ের দোকানের সামনে অপর এক ছিনতাইকারী কর্তৃক স্ট্রার্ট অবস্থায় দাঁড়িয়ে রাখা প্লাটিনা মোটর সাইকেলে উঠে পড়লে মটর সাইকেলটি দ্রæত গতিতে চালিয়ে চলে যায়। ব্যবসায়ী শংকর জানান, তার ব্যাগে নগদ ২ লক্ষ টাকা, একটি টার্চ মোবাইল, চাবির গুচ্ছ ও ব্যাংকের দু’টি চেক বই ছিল। বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ জানান, প্রতিদিন রাত্র ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাজার প্রহরার ব্যবস্থা আছে। সকালের চুরির ঘটনা জানার সাথে সাথে ওসি মহোদয়কে অবহতি করা হয়েছে।