আশাশুনিতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

11

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে “বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২১” পালিত হয়েছে।

সোমবার সকালে দিবসটি উদ্যাপন উপলক্ষে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য শিক্ষা কর্ণারে আগতদের মাঝে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।

“আপনার রক্তচাপ জানুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ জীবন উপভোগ করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এবং মেডিকেল অফিসার ডাঃ শহীদুল্লাহ্। এছাড়াও দিবসটি উপলক্ষে হাসপাতালে আগত রোগীদের বিশেষ সেবা প্রদান করা হয়। সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন এর পরিচালনায় এসময় সিনিয়র স্টাফ নার্স কল্পনা রাণী মন্ডল, এমটিইপিআই দিলীপ কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মাহবুবুর রহমান, সাবেক এসএসিএমও আলিফ রহমান, এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে মাঠ ভরাটের কাজ পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট এর কাজ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। সোমবার বিকালে তিনি সেখানে উপস্থিত হয়ে মাঠের বালু ভরাট এর কাজ পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি যুব সমাজকে মাঠে ফেরাতে উপজেলার ১১টি ইউনিয়নে কমপক্ষে তিনটি করে মাঠ খেলার উপযোগী করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। তারই ফলশ্রæতিতে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ফকরাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে বালু ভরাট করতে তিনি ২ লক্ষ টাকার অনুদান দিয়েছেন। সাংবাদিক ও ইউপি সদস্য প্রার্থী এসএম শরীফ এর সঞ্চালনায় এসময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দ্বীপ, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, আ’লীগ নেতা আব্দুল হান্নান মন্টু, সাজ্জাদ হোসেন, উদয় কান্তি বাছাড় প্রমূখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো
কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা
আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১” উদযাপন উপলক্ষে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বাচ্চাদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। সোমবার সকালে তিনি উপজেলার ধান্যহাটি, গোঁদাড়া এবং বালিয়াপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং ৫ বছর থেকে ১৬ বছর বয়সী বাচ্চাদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম তদারকি করেন। এছাড়াও তিনি সেখানে আগতদেও মাঝে উচ্চ রক্তচাপ বিষয়ক স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন। এসময় স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপনসহ স্ব স্ব কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।