আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

88

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়ায় নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানাগেছে, কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাকিবুল হাসান খোকা (৫) মায়ের সাথে বাঁকড়ায় নানা লতিফ সরদারের বাড়ীতে বেড়াতে আসে।

রোববার বিকাল ৩টার দিকে হঠাৎ রাকিবুল হাসান খোকা উদাও হয়ে যায়। বহু খোঁজাখুজির এক পর্যায়ে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে ডিপ টিউবওয়েলে পানি নিতে আসা এক মহিলা হঠাৎ করে রাস্তার পাশে গর্তে তার লাশ ভাসতে দেখে। মহিলার ডাক চিৎকারে লোকজন ছুটে এসে খোকার লাশ উদ্ধার করে।